সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মহেন্দ্র নারায়ণ (এম এন) একাডেমীর এসএসসি ২০০২ ব্যাচের বার্ষিক মিলনমেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী ফরিদপুরের ফান প্যারাডাইস পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ডিসেম্বর ২০২৫ এ এম, এন একাডেমি প্রাঙ্গণ এ ব্যাচের মেগা রিইউনিয়ন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ২০০২ ব্যাচের ২০২৪ সালের মিলন মেলায় উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ও সরকারি ঢাকা ডেন্টাল কলেজ এর প্রভাষক ডাঃ আবিদ, বোয়াললমারী শাখার আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার যোবায়ের পলাশ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর র্নিবাহী প্রকৌশলী তারেক , সাব ডিবিশনাল ইঞ্জিনিয়ার ঢাকা ইলেকট্রিক সাপলাই কোম্পানি (ডেসকো) গালিব, বাখুন্ডা কলেজের অধ্যক্ষ শওকত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী অ্যাডভোকেট জুয়েল এম সুমন, নগরকান্দা পৌরসভার কাউন্সিলর নাসির মাহমুদ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলী ইয়াদ, আইটি স্পেশালিস্ট ও পিকে এস এফ বাংলাদেশ এর ম্যানেজার রানা, সহকারী ভূমি অফিসার হেদায়েত, আমরা নেটওয়াার্ক লিমিটেড এর সিনিয়র ম্যানেজার রক্তিম, ঢাকা সিটি হসপিটালের ম্যানেজার সজীব, ফরিদপুরের বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী মেহেদী, নগরকান্দার বিশিষ্ট ব্যবসায়ী রবিউল, রুবেল , মামুন ও খালিদ, শিবচর থানার সাব ইন্সপেক্টর সোহেল রানা, গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুনা
ঈশ্বরদী সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক রত্না, ফরিদপুর ডিসি অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর, মাগুরা পলিটেকনিক কলেজের একাউন্টেন্ট আওলাদ, সহকারী খাদ্য কর্মকর্তা মিতু, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাবিনা, সদরপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক বেলাল, সহ সকলের পরিবার। সার্বিক সহযোগিতায় ছিলেন আরমান।
পুরো আয়োজনে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের বারবিকিউ পার্টি বিভিন্ন খেলাধুলাও প্রতিযোগিতা ও আনন্দে আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
projonmo21.com Popular bangla online newsportal