সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

কালিয়াকৈরে টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

পিতার কাছে ৫০০ টাকা চাওয়ার কারনে না দেয়ায় পিতা মাতার উপর আভিমান করে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন নাজমুল হোসেন(১৪)নামের কিশোর ।

শনিবার(২৪ ফেব্রæয়ারী)সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ বাথানবাড়ি খাজারটেক এলাকার দুলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে ।নিহত কিশোর হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউখোলা গ্রামের আরিফ হোসেন ছেলে ।সে দুলাল উদ্দিনের বাড়িতে বাবা মার সাথে ভাড়া থেকে বাথানবাড়ি আইডিয়াল স্কুলে সপ্তম শ্রেনীতে পড়াশোনা করতেন ।

তার বাবা রাজমিুস্ত্রীর কাজ করেন মা নাসিমা বেগম ব্লোওসেন লিমিটেড কারখানায় চাকুরী করেন ।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় ঘটনার দিন সকাল ১০ টার দিকে স্কুলের কোচিং থেকে ফিরে পিতা আরিফের কাছে ৫০০ টাকা চায় নিহত কিশোর ।এসময় টাকা দিয়ে কি করবে কারন জানতে চাইলে বাবা মার সাথে জগড়া করেন ওই কিশোর নিহতের পিতা এসময় বলেন তার কাছে টাকা নেই তবে কাজ থেকে ফিরে টাকা দিবে ।এমন কথায় না মানতে পেড়ে অবশেষে বাবা মায়ের উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় উরনা পেচিয়ে আত্মহত্যা চেষ্টা করে।পরে তার বাবা মা খোজ পেয়ে দরজা বন্ধ থেকে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে দড়জা ভেঙ্গে দেখেন তার ছেলে ঘরের আড়ার সাথে ঝুলে আছেন ।এসময় তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুনন্নেসা মুজিব বিশেষশায়িত হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই কিশোর কে মৃত ঘোষনা করেন ।এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার প্রক্রিয়াদীন বলে জানিয়েছেন পুলিশ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক সাজিদুল ইসরাম বলেন কিশোরের আতœহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার ও এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদি

ন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;