নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী
যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত হয়েছে।
রাত ১২ট ১মিনিটে উপজেলা চত্বরে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক
অর্পন করা হয়। উপজেলা আওয়ামীলীগের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা
জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর। উপজেলা প্রশাসনের
পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ও
উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও
মহিলা ভাইসচেয়ারম্যান জায়েদা নাসরিন পুস্পস্তবক অর্পন করেন।
এ ছাড়া থানা প্রশাসন,পৌরসভা,পৌর আওয়ামীলীগ,জাতীয়
পার্টি,উপজেলা ও পৌর বিএনপি, বীর মুক্তিযোদ্ধা,কালিয়াকৈর
প্রেসক্লাব,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা
প্রতিষ্ঠানে শহীদ দিবস পালিত হয়েছে।

অপর দিকে ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা প্রভাত ফেরি বের
করেন। এসময় শিক্ষার্থীরা সফিপুর¯’ স্কুল ক্যাম্পাস থেকে সফিপুর হাইওয়ে
মোড় হয়ে রাখালিয়াচালা পদক্ষিণ করেন।পরে স্কুলের সামনের শহীদ মিনারে
পুস্প অর্পণ করে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাববকরা। পরে স্কুল ক্যাম্পাসের
আব্দুল হাকিম মঞ্চে আলোচনা সভায় বক্তৃতা করেন,বীর মুক্তিযোদ্ধা জামির
উদ্দিন সরকার, স্কুলের প্রধান শিক্ষক এম তুষারী,সহকারী শিক্ষক সুজন
সিনহা, নাজিম উদ্দিন, রাফেজা বেগম প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal