নিজস্ব প্রতিবেদক:
উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সাইয়েদুল আলম বাবুল কে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির, মহানগর বিএনপির, উপজেলা বিএনপি সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা বাগান এলাকার নীজ বাসভবনে তাকে ফুল দিয়ে বরণ করেন দলের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী,জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ,জেলা ছাত্রদলের সহ-সভাপতি খালেদ মাহমুদ,সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি,সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক পদে নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে ধন্যবাদ জানিয়ে কাজী সাইয়েদুল আলম বাবুল জানান দল আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি নিষ্টার সাথে পালন করবো। তাছাড়া গনতন্ত্রকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে আমরা যে আন্দোলন করেছি।সে আন্দোলন করতে আমাদের দলের অনেক নেতাকর্মীরা মামলা হামলার শিকার হয়েছে। অনেকেই এখনো জেলহাজতে আছেন। আমরা অতিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা ও তারেক জিয়া সহ বিএনপির যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহারের আবেদন জানাই।
projonmo21.com Popular bangla online newsportal