সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে নির্মাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু  

কালিয়াকৈরে নির্মাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় পাঁচ তলা নির্মানাধীন ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক নির্মানাধীন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

শনিবার সকালে দশটায় উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় গোলাম আজম এর নির্মানাধীদ পাঁচ তলা ভবনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর দোয়ানীরচালা এলাকার আব্দুর রহমানের ছেলে জসিম মিয়া (৩৪)। সে উপজেলার ভান্নারা বেলতলা এলাকার মো গোলাম আজম ও মো ফরহাদ হোসেনের নির্মাণধীন ৫ তলা ভবনের ছাদে সাটারিংয়ের কাঠ খুলতে গিয়ে পড়ে মৃত্যু করেন।

 

 

নিহতের স্ত্রী ইশরাত জাহান বলেন, প্রতিদিনের মতনই রিফাতের বাবা কাজে যাই। সকালে খবর শুনে হাসপাতালে এসে দেখি সে আর নাই।

 

ভবনের মালিক গোলাম আজম ও ফরহাদ হোসেন জানান, আমাদের ভবনের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয় । খবর পেয়ে আমরা হাসপাতালে আসি । কিন্তু আমরা কন্ট্রাকটার জসিম উদ্দিনকে ভবনের কাজ বুঝিয়ে দিয়েছি। এখন হাসপাতালে এসে দেখি শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

কালিয়াকৈরে থানার উপপরিদর্শক মোঃ রাহাতুজ্জামান আকন্দ জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!