হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
জলঢাকা, নীলফামারী, প্রতিনিধি:
সমাজ পরিবর্তনের লক্ষ্যে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই এ শ্লোগান কে ধারন করে সাংস্কৃতিক চর্চা ও শিক্ষা কার্যক্রম শুরু করেছে নীলফামারীর জলঢাকার অভিনন্দন কালচার একাডেমি।
সরেজমিনে অভিনন্দন কালচার একাডেমির উপজেলা রোডস্থ কার্যালয়ে গিয়ে দেখা ও জানাযায়, শুক্রবার ও শনিবার এই দুই দিন সকাল ৯ টা হতে ১২ টা পর্যন্ত সঙ্গীত, নৃত্য, চারুকলা,ও আর্টের ক্লাস নেওয়া ও প্রশিক্ষন দেওয়া হয় বিনোদনের মাধ্যমে। আর এই দুই দিন শিক্ষার্থীরা সংস্কৃতি শিক্ষা ও চর্চায় ব্যস্ত থাকে।
এ বিষয়ে অভিনন্দন কালচার একাডেমির প্রতিষ্ঠাতা ও অভিনন্দন সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক কাঞ্চন চন্দ্র রায় জানান, অভিনন্দন সমাজ কল্যাণ সংস্থার নিজস্ব অর্থায়নে ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয় অভিনন্দন কালচার একাডেমির সকল কার্যক্রম। বর্তমানে একাডেমিতে বিভিন্ন বিষয়ে ৬০ জন শিক্ষার্থী রয়েছে । সমাজে সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে একাডেমির শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal