হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা পশ্চিমপাড়া হোসাইনিয়া মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার মাদরাসার হলরুমে প্রতিষ্ঠান কর্তৃক দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মাদ্রাসার অধ্যক্ষ শাহ মো আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বড়ভিটা মেলাবর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,
বক্তব্য রাখেন, বড়ভিটা ইউনিয়নের ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য বেলাল হোসেন, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মাজেদ,মাওলানা নুরুল হক, উত্তর বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোহাম্মদ মেস্তফা কাশেম, মাদরাসার দাতা সদস্য আব্দুল খালেক,প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীদের ইসলামী শিক্ষার আলোকে শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকার এবং বাল্য বিবাহ সহ মাদককে প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে কুরআন হাদিসের কোন বিকল্প নাই, তাই কুরআন হাদিসের আলোকে সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যানে নিজেকে গড়ে তোলার আহবান জানান। আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal