সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ০১

মেহেরপুরে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ০১

 

মেহেরপুর সংবাদদাতাঃ

 

 

মেহেরপুরে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় সাজাপ্রাপ্ত আসামী কে আটক করেছে র‌্যাব।

মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ নির্দেশনায় ০৮/০২/২০২৪ ইং তারিখ সকাল ১১.৫০ ঘটিকায় সিপিসি-৩, মেহেরপুর এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান ও নাদির হোসেন শামীম, সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, গাংনী, মেহেরপুর এর নেতৃত্বে মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী পৌরসভার ০৪নং ওয়ার্ডস্থ ক্ষনিকালয় বোর্ডিং এর সামনে পাকা রাস্তার উপর মোবাইল কোর্ট মামলা নং-১০/২৪, তারিখ-০৮/০২/২৪ ইং এর ভিত্তিতে অভিযানের মাধ্যমে আসামীকে (ক) ইনজেকশন- Fentyl (০৪টি ইনটেক), (খ) ইনজেকশন- Pentazo (০৪টি ইনটেক), (গ) ০২ পুড়িয়া গাঁজা এবং (ঘ) ব্যবহৃত সিরিজ (০১টি)উদ্ধার সহ ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিেেস্ট্রট, গাংনী, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ও ৩৬(১)(১৬) ধারায় ০১ (বছর) বিনাশ্রম কারাদন্ড ও ১,০০০/- টাকা জরিমানা প্রদান করেন এবং জব্দকৃত আলামত ঘটনাস্থলেই মাটিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিকেল ৪ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের কথা জানিয়েছে

র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আসাদুজ্জামান রাব্বি(২৪), মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে।

 

 

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে জেলা কারাগার, মেহেরপুরে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!