সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সালথায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় একটি মারামারি মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাকদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ সালথা থানা পুলিশ।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম নাজমুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০৬ ফেব্রæয়ারী) বিকালে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।

নজমুল একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকার মো. আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। আফছার উদ্দিন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে সালথা উপজেলার কাগদী এলাকার নাজমুলের নেতৃত্বে পূর্ব মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের নুর উদ্দিন মোল্যার ছেলে মাসুদ মোল্যা নামে এক ব্যাক্তিকে মারপিট করা হয়। এই মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি নাজমুল হোসেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;