সাইফুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক ছিনতাই চক্রের নারী সহ ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া এলাকা হতে দুইজন আসামী আটক করে। এবং তাদের দেওয়া তথ্যমতে আরও দুই আসামিকে আটক করে নগরকান্দা থানা পুলিশ। রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন, তরিকুল খাঁন, আরমান খান, ইমারত মোল্লা ও রুমা খানম। আটক ইমারত মোল্লার বাড়ি বোয়ালমারী উপজেলায় ও অপর তিনজনের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, গত (২৪ জানুয়ারী) সন্ধায় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পাগলপাড়া এলাকা হতে যাত্রীবেশে একটি ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় চারজন অজ্ঞাত নামা দুষ্কৃতিকারী। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। সত্যতা পাওয়ার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি ইজিবাইক ছিনতাই মামলা হয়। মামলা হওয়ার পরে ফরিদপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় গুপ্তচর নিয়োগ ও তথ্যপ্রযুক্তির সহযতায় ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে নগরকান্দা থানার একটা চৌকস টিম শনিবার (০৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন। এবং ইজিবাইক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। লুণ্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal