সর্বশেষ :
;
Home / সারাদেশ / খাবার হোটেলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন প্রতিবাদ করায় পুলিশ র্কমর্কতার উপর হামলা

খাবার হোটেলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন প্রতিবাদ করায় পুলিশ র্কমর্কতার উপর হামলা

নিজস্ব  প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গতকাল শুক্রবার( ২ ফেব্রুয়ারী) রাতে সাড়ে
দশটার দিকে আব্দুল্লা র্মাকেটের নীচ তলায় অবস্থিত ইমা হোটেল নামক একটি খাবার রেস্টুরেন্টে
নিম্নমানের খাবার পরিবেশন করায় প্রতিবাদে জেলা পুলিশের ট্রাফিক ইন্সিপেক্টরকে মারধোর করেছে ওই
রেস্টুরেন্ট কতৃপক্ষ ।এ ঘটনায় ৬ জনকে আটক করে শনিবার(৩ ফেব্রুয়ারী )দুপুরে গাজীপুর জেল হাজতে
পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ ।
আহত ওই পুলিশ র্কমর্কতা হলেন মো: মেহেদী হাসান তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের
ইন্সিপেক্টর হিসেবে র্কমরত আছেন ।
আটককৃতরা হলেন রাজশাহীর বাঘমারা উপজেলার খালগ্রামের ইমাজ উদ্দিনের ছেলে সাইফুল্লা
সুমন(২৭),নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাখালী মুন্সিপাড়া গ্রামের শামসুর আলীর ছেলে আমিনুল
ইসলাম(৩৫),চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার হিজল গাড়ি গ্রামের মফিজুল ইসলাম মিন্টুর ছেলে শাফায়ত
হোসেন(২০),দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুর
রাজ্জাক(৩৫),সিরাজগঞ্জ এনায়েতপুর উপজেলার শিবপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে জাহিদ
হোসেন(২৯),সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কদিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাকিব মিয়া(১৮)
।এ ঘটনার পর থেকেই মুল অভিযুক্ত ব্যাক্তি আলিউল্লাহ শান্ত পলাতক রয়েছেন ।অলিউল্লাহ শান্ত(২৫)হলেন
গোপালগঞ্জ সদও উপজেলার বরফা গ্রামের হাজী ইকবাল হোসেনের ছেলে ।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ইমা হোটেলে রাতের খাবার খেতে যান
ট্রাফিক ইন্সিপেক্টর মেহেদী হাসান । এসময় তিনি রুটি ও ডাল র্অডার করেন হোটের কতৃপক্ষের কাছে
।ওই পুলিশ র্কমর্কতা খবার খেতে গিয়ে দেখেন তাকে অস্বাস্থ্যকর ডাল পরিবেশন করা হয়েছে ।এসময়
তিনি শুধু রুটি খেয়ে হোটেল কাউন্টাওে বিল দিতে গেলে ডালের বিল না দিয়ে শুধু রুটির বিল দেন
।অস্বাস্থ্যকর ডাল এর বিল কেন দিবেনা এ কারন জানতে চান কেস কাউন্টারে থাকা অলিউল্লাহ শান্ত(২৫)
নামের যুবক ।এদিকে ওই পুলিশ র্কমর্কতা জানান তিনি শুধু রুটি খেয়েছেন ডাল অস্বাস্থ্যকর থাকায়
তিনি ডাল যেহেতু খায়নি সেহেতেু বিল দেয়ার প্রশ্ন উঠেনা ।অপরদিকে ওই পুলিশ র্কমর্কতার সাথে
রেস্টুরেন্টের কেস কাউন্টারে থাকা যুবকের সাথে কথা কাটাকাটির এক র্পযায়ে টেবিলে থাকা কাঁচের
গ্লাশ দিয়ে ওই পুলিশ র্কমর্কতার মাথায় ও চোখের নিচে আঘাত করে গুরুতর জখম করে ।এসময়
রেস্টুরেন্টের অন্যান্য স্টাফরাও তার উপর হামলা চালায় ।এসময় স্থানীয়রা ওই পুলিশ র্কমর্কতাকে আহত অবস্থায়
উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে ভর্তি করেন ।পরে বিষয়টি থানায় অবগত করলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এ
ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশ ।এ ঘটনায় গতকাল রাতেই মামলা
করেছেন আহত পুলিশ র্কমর্কতা মেহেদী হাসান ।
এ ঘটনায় আহত ট্রাফিক ইন্সিপেক্টর মেহেদী হাসান বলেন আমি গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে
ইমা হোটেলে খাবার খেতে যাই এসময় তারা রুটি ও অস্বাস্থ্যকর ডাল পরিবেশন করলে আমি শুধু রুটি
খাই ।এরপর কাউন্টারে শুধু রুটির বিল দিতে গেলে তারা আমার সাথে অশালিন আচরন করে আমি প্রতিবাদ
করলে তারা আমার উপর হামলা চালায় ।আমি তো অস্বাস্থ্যকর ডাল থাকায় খাইনি তাহলে কেন বিল দিবো
।আমি শুধু রুটি খেয়েছি তাই রুটির বিল দিয়েছি ।

কালিয়াকৈর থানার উপ পর্রিদশক মনিরুজ্জামান পিপিএম জানান এ ঘটনায় মেহেদী হাসান বাদি হয়ে
মামলা করেছেন ।ঘটনার সাথে জরিত ৬জনকে আটক করে শনিবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা
হয়েছে ।মুল অভিযুক্ত অলিইল্লাহ পলাতক রয়েছেন।তাকে গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;