সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাংসদ পাভেল 

জলঢাকায় বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাংসদ পাভেল 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

 

নীলফামারীর জলঢাকায় অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাবী) প্রকল্প এলসিএস সদস্যগণ কর্তৃক উপজেলার বালাগ্রাম বাজার উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ। শুক্রবার দুপুরে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চন্ডিহাটি বাজারের মাটি কেটে এই নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, সহকারী ফিল্ড অফিসার আরিফ শাহরিয়ার, উপ সহকারী প্রকৌশলী মোনায়েম হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃত্তঞ্জয় রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মশিউর রহমান বাবু ও উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম হোসেন পাভেল বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। গ্রাম থেকে শহর পর্যন্ত সমানতালে উন্নয়ন করে চলেছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি সকলকে সরকারের গঠনমূলক আলোচনা করার আহবান জানান। ৬৮ লাখ ৯১ হাজার ৪ শত ৭০ টাকা ব্যয়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তর এই কাজ বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!