সর্বশেষ :
Home / সারাদেশ / প্রধানমন্ত্রীর হাতধরেই দেশ এগিয়ে যাবে: এমপি লাবু চৌধুরী

প্রধানমন্ত্রীর হাতধরেই দেশ এগিয়ে যাবে: এমপি লাবু চৌধুরী

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র চলছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে দেখায় দিয়েছেন। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বঙ্গবন্ধুর কন্যাকে কেউ দাবায় রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর হাতধরেই দেশ এগিয়ে যাবে।

 

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, এই এলাকায় আমার প্রথম কাজ এলাকায় দলবল নির্বিশেষ শান্তি নিশ্চিত করা। আমার পক্ষেরও কেউ দাঙ্গা কাইজ্যা করলে সে আমার কোন সহযোগিতা পাবে না। আবার বিনা কারণে আমার নেতাকর্মীদের কেউ আঘাত করলে আমি আপনাদের সাথে থাকব। কেউ আইন হাতে তুলে নেবেন না। দলবল নির্বিশেষে এলাকায় শান্তি নিশ্চিত করাই আমার নির্বাচনী ওয়াদা, আমি সেটাই করব।

 

লাবু চৌধুরী আরো বলেন, এই এলাকা আমার বাইরে কিছুই হবে না। আমার এলাকায় কাউকে সন্ত্রাসী কার্যক্রম করতে দিবো না। এই এলাকায় কোন মাদক কারবারি চলবে না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিয়ে কাজ করে যাবো। এই এলাকায় আওয়ামী লীগের নামে একজন কুখ্যাত সন্ত্রাসী আছে। তার নাম কাইয়ুম মোল্লা। আমি প্রশাসনের প্রতি অনুরোধ রেখে বলব এই সন্ত্রাসীকে আইনের আওতায় এনে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে সাজার ব্যবস্থা করুন।

 

যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রব মোল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নবকাম কলেজের অধ্যক্ষ মো.ভাই ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা রোমানুজ্জামান রোমান প্রমূখ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!