হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি, আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ইউনিয়ন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের হলরুমে ইউ এসএস ও প্লান ইন্টারন্যাশনাল এর যৌথ সহযোগিতায় আয়োজিত কৈমারী ইউনিয়ন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির ত্রৈমাষিক সভা ইউনিয়ন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ইউপি সচিব রশিদুল ইসলাম,
ইউপি সদস্য পেয়ারী বেগম, মায়া রানী, রাজিয়া সুলতানা,আলমগীর হোসেন,
ঝরিয়া চন্দ্র রায়, বালাপাড়া মাদরাসার সুপার সাইদুর রহমান,ইউ এসএস জলঢাকার ফিল্ড কো অর্ডিনেটর আব্দুর রহিম, মনিটরিং এন্ড ইভালুয়েশন কো অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান, টেকনিক্যাল অফিসার টি এফ ডি বকুল চন্দ্র রায়, ইউএসএস এর কমিউনিটি স্বেচ্ছাসেবী আজপিয়া আক্তার, রংধনু শিশু ও যুব নেটওয়ার্কের সদস্য অন্তরা রায় প্রমুখ।

সভায় বক্তারা বলেন আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ তাই তাদের কম বয়সে বিবাহ না দিয়ে সু শিক্ষায় শিক্ষিত করে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। তাই সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে জনসচেনতার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করে আগামীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলার আহবান জানান।
সভায় বিগত সভার সিদ্ধান্ত পর্যালোচনা সহ সর্বসম্মতিক্রমে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal