সর্বশেষ :
Home / সারাদেশ / বড়ভিটার বিন্যাকুরী আফজালুল উলুম বহুমূখী ডিগ্রি মাদ্রাসায় মাদ্রাসায় নবীন বরন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

বড়ভিটার বিন্যাকুরী আফজালুল উলুম বহুমূখী ডিগ্রি মাদ্রাসায় মাদ্রাসায় নবীন বরন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জেলা প্রতিনিধি,নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার শেষ সীমানায় বড়ভিটা ইউনিয়নের বিন্যাকুরী আফজালুল উলুম বহুমূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীন বরন ও দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বড়ভিটা আফজালুল উলুম বহুমূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা আম ও জাম তলা চত্তরে প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি রেজাউল আলম স্বপনের

সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমীন শাহ ,বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

আলহাজ্ব ফজলার রহমান ।

সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ

অহিদুল ইসলাম,রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার

মোজাফফর হোসেন সহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, নবীন শিক্ষার্থীরা নিজেকে সু শিক্ষায় শিক্ষিত করে আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে

প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানে আসা ও পাঠদানের মাধ্যমে। তাই নিজেকে সেই ভাবে গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে প্রতিসষ্ঠানের অধ্যক্ষ নবীনদের সামনে যুগোপযোগী শিক্ষা কাঠামোর কথা তুলে ধরার তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন একই সাথে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান তিনি। এদিকে

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের পুষ্প বৃষ্টির মাধ্যমে বরন করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সভাশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!