হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু র রোগ মুক্তি কামনায় নীলফামারীর জলঢাকায় স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার বিকালে সংগঠন কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহসিন মন্ডল মিঠু, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক রাসেল আমিন স্বপন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সালাউদ্দিন কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, সদস্য মমিনুর রহমান, নলনী বিশ্বাস জয়,সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক আজম সরকার,প্রমুখ।
সভাশেষে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি র রোগ মুক্তি কামনায় জলঢাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal