হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
সবাই মিলে কাজ করি,ফিসটুলা মুক্ত দেশ গড়ি এই শ্লোগান ও উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার ফিস্টুলা প্রতিরোধের অন্যতম উপায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ফিসটুলা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ল্যাম্ব ও ওমেন্স হোপ ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্দ্যোগে এবং
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় স্থানীয় সাংবাদিকদের সাথে এসএস এফ জি এফ প্রজেক্ট এর আওতায় আয়োজিত ফিসটুলা বিষয়ক সাংবাদিকদের অবহিতকরন সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজোওয়ানুল কবীর।
সভায় বক্তব্য রাখেন ল্যাম্ব এসএস এফজিএফ প্রজেক্ট এর টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন,ল্যাম্বের প্রোগ্রাম এসিসটেন্ট মমতাজ বেগম, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ ইপিআই রাশেদুল ইসলাম,নার্সিং সুপার ভাইজার তোছাদ্দেকুল ইসলাম প্রমুখ।
সভায় ফিস্টুলা হওয়ার কারন, এবং রোগী চিনার সহজ উপায় নিয়ে বক্তারা বলেন
নারী ফিসটুলা রোগীদের একমাত্র চিকিৎসা হচ্ছে সফল অপারেশন।আর এই সমস্ত রোগীদের পার্বতীপুর, দিনাজপুরের ল্যাম্ব হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় বলে জানান।
projonmo21.com Popular bangla online newsportal