সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযানে ৭ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযানে ৭ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

 

 

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে খলসী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল।

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭টি ড্রেজার অকেজো সহ ১০ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি এস. এম ফয়েজ উদ্দিন বলেন, খলসী ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী স্যারের নেতৃত্বে পুলিশ ও আনসারের একটি দল নিয়ে খলসী ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করি। অভিযানে ৭টি ড্রেজার অকেজো সহ ১০ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়। অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!