সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষ আহত ১০ নিহত – ১

জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষ আহত ১০ নিহত – ১

 

 

 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

 

নীলফামারীর জলঢাকায় চাষাবাদের জমি দখল নিয়ে সংঘর্ষে  ১০ জন আহত হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়

 

১ জনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি  উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে। পুলিশ সারাষি অভিযান চালিয়ে  ৬জন কে গ্রেফতার করেন।

 

 

এলাকাবাসী জানায়, গত সোমবার সকালে ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে মমিনুর রহমান (৫০) এর চাষাবাদের জমি জবর দখলের চেষ্টা করে ছিলেন প্রতিবেশী মৃত শাওনতের ছেলে কাছিদুল ইসলাম (৬৫) ও তার পরিবার। তাদের বাধা দিতে গেলে মুহুর্তের মধ্যে কাছিদুলের লোকজন দলবদ্ধ হয়ে ছুটে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ১০ আহত হয়েছে। আহতদের মধ্যে মমিনুর রহমান, অমেদুল সরকার, আমিনুর রহমান, তুলি আক্তার ও ইউপি সদস্য ফাতেমা বেগম গুরতর আহত হলে প্রথমে তাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থার বেগতিক দেখে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আহত আমিনুর রহমান (৩৫) মারা যান। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয় । থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান এ ঘটনায় পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!