সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে কলেজ শিক্ষক হত্যার ঘটনায় আটক ৪

কালিয়াকৈরে কলেজ শিক্ষক হত্যার ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক ও অর্থনীতি বিভাগের প্রধান রেজা সাইদ আল মামুনকে হত্যার ঘটনায় মোহাম্মদ আলী(৬০) কে আটক করেছে গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানী এর অভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে তাদের আটক করে ।গত সোমবার দুপুরে উপজেলার ঢালজোড়া সাজনধারা গ্রাম থেকে নিহতের বড় ভাই মোহাম্মদ আলী(৬০)কে ওই দিন রাতেই গাজীপুর মহানগরীর কোনাবাািড় জোয়ারটেক এলাকার একটি বাড়া বাসা থেকে অপর তিন অভিযুক্ত মজিবুর রহমান(৫৫), সেজাদ রহমান(২০) ও সুমন রহমান(২৮)কে আটক করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে ।সে নিহতের বড় ভাই ।শিক্ষক হত্যা মামলার ৪ জনই এজাহার ভুক্ত আসামী । আটককৃত ব্যক্তিদের থানার আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার(৩১ জানুয়ারি) সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হবে ।এ হত্যাকান্ডের ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন ।আটককৃতদের বিষয়টি মঙ্গলবার দুপুরে গাজীপুর র‌্যাব -১ প্রেসব্রিফিং এর মাধ্যমে গনমাধ্যমের বিষয়টি নিশ্চিত করেন প্রেসব্রিফিং শেষে তাদের থানায় হস্তান্তর করেন ।

গত রবিবার বিকালে পারিবারিক জমি সংক্রান্ত জেরে ওই নিহত কলেজ শিক্ষকের ছোট ভাই মজিবুর রহমান ও তার দুই ছেলে সুমন ও সেজান তিনজনে মিলে ওই কলেজ শিক্ষক তার নিজ জমির আইল মেরামতের সময় হামলা চালিয়ে আহত করে ।পরে ¯’ানীয়রা আহত কলেজ শিক্ষকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় ।এ ঘটনায় ্ওইদিন পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।ঘটনার পরদিন সোমবার সকালে নিহত কলেজ শিক্ষকের স্ত্রী হাসিনা আক্তার হাসি(৪৫) বাদী হয়ে মুজবুর রহমানকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন ।এ মামলায় ৪ নাম্বার আসামী মোহাম্মদ আলীকে র‌্যাব-১ আটক করলেও মুল আসামী সহ তিনজন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ।পরে ঘটনার সাথে জরিত পলাতক বাকি অভিযুক্তদের ভোর রাতে গ্রেফতার করে র‌্যাব-১।

গাজীপুর র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর ইয়াসির আরাফাত বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের আইনগত ব্যব¯’া গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

কলেজ শিক্ষক হত্যাকান্ড মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ পরির্দশক আমজাদ হোসেন জানান,আসামিদের গ্রেফতারের পর গাজীপুরে র‌্যাব-১ অফিসে সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্রিফিংয়ের পর গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। থানার আইনি প্রক্রিয়া শেষে বুধবারে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!