সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সালথা ও নগরকান্দায় যারা নৌকা প্রতীকের সাথে যারা বেঈমানী করেছে, তাদের ভেতরে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ নেই। তাদের শরীর ভর্তি বিষ। এরা সারা বছর সাজেদা চৌধুরীর পরিবারের সাথে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়ে ভোটের সময় এসে সাইট কেটে চলে গেছে। এরা মুনাফিক। আমি এখন সালথা ও নগরকান্দার সকল মুনাফিককে চিনে ফেলেছি। ভবিষ্যতে আর মুনাফিকদের কথায় কোন কাজ হবে না।
তিনি আরো বলেন, এ সকল বেইমানের ভিতরে একটা আছে চ্যাম্পিয়ান বেইমান। এই চ্যাম্পিয়ান বেইমান আবার অনেক জায়গায় আমাকে তুই-তুইকারি করে কথা-বার্তা বলছে। আমি কিন্তু তার জবাব দেই নাই। চিন্তা করলাম, কুত্তা ঘেউ ঘেউ করলে ওইড্যার পাছায়তো আমি কামড় দিতে পারি না। ওই কুত্তারে গলায় দড়ি দিয়ে বাইন্ধ্যা রাখবো। এ সকল বেইমানরা কেউ প্রকৃত আওয়ামী লীগ না। এরা আওয়ামী লীগের সুনাম নষ্ট করছে। এদেরকে আর কোন সুযোগ দেওয়া হবে না।
শনিবার (২৭ জানুয়ারী) বিকালে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে শাহদাব আকবর লাবু চৌধুরী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সালথা উপজেলা আওয়ামী লীগ তাকে বিশাল গণসংবর্ধনা দেয়। এই গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এসময় শাহদাব আকবর লাবু চৌধুরীকে লাল গালিচা ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করা হয়।
এ সময় লাবু চৌধুরী বলেন, জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, জনগনের জন্য এলাকায় উন্নয়ন মূলক কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগী হিসাবে এই এলাকার সকল ধরনের উন্নয়ন মূলক কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই এলাকায় কাজ করে যাব।
লাবু চৌধুরী আরো বলেন, সালথা-নগরকান্দায় কোন সন্ত্রাসী কার্যক্রম চলবে না । যারা সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করবেন, তাদেরকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ও সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করব।
সালথা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সহধর্মীনি শাহানাজ খান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, সালথা উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, ইটালী আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, দেবাশীষ নয়ন, আবু সায়েম মিয়া টিটন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ সহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গান পরিবেশন করেন দেশ-বরেন্য কন্ঠ শিল্পী মনির খান।
projonmo21.com Popular bangla online newsportal