নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, আবারও জাতীয় ও অঅর্ন্তজাতিক ষড়যন্ত্র বড় হতে পারে। আমরা যেন ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে পারি। তাই নির্বাচনের সময় সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে নিয়ে একাত্রে চলতে পারি।
আওয়ামী লীগের তিনবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপিকে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠরের উদ্যোগে শুক্রবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকার উত্তরপাড়া একটি খেলার মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্যোশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, দলকে আবার সুসংগঠিত করে তুলতে হবে। আওয়ামীলীগ পরিবারকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে আরও লড়াই সংগ্রাম আসতে পারে।
আমি নির্বাচনের সময় গাজীপুর-১ আসনের সব পাড়া মহল্লায় গিয়ে লক্ষ্য করেছি কিছু জায়গায় উন্নয়ন বজ্ঞিত হয়েছে আমাদের জ্ঞাতসারে। ওই সকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে জনগণের সহযোগিতায়। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নেই ও যে সকল এলাকায় ব্রীজ কালভার্ট হয়নি সেইগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময় করতে পারি তার চেষ্টা করবো।
তিনি আরো বলেন,আমাদের কিছু বৃহৎ পরিকল্পনা রয়েছে। কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল পার্ক করা হচ্ছে। বঙ্গবন্ধু ডিজিটাল পার্কে দ্রুত কাজ চলছে। এক দেড় বছরের মধ্যে তিন লক্ষ লোক কাজ করতে পারবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যার মোঃ কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাত্তাব মোল্লাহ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আখি আলমগীরসহ স্থানীয় কণ্ঠ শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
projonmo21.com Popular bangla online newsportal