সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত 

কালিয়াকৈরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত 

 

 

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধিঃ

“বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনে সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শহীদ মিনার চত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত।

 

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

 

কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবন ধারণ, সৌরজগতের গঠন এর কার্যক্রম, প্রত্যাশিতনগর, পরিবেশ সুরক্ষার মডেল, বজ্র পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নত স্বাস্থ্যের প্রকল্প, স্মার্ট সিকিউরিটি, সৌর চুল্লি, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা , স্মার্ট এন্ড ডিজিটাল বাংলাদেশ, ট্রেনে অগ্নি নিবারক প্রকল্প, সহ নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। মেলায় ১৫ টি স্টল বসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!