সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথার আটঘর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সালথার আটঘর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করেন আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক মো.শহীদুল হাসান খান সোহাগ।

মঙ্গলবার (২৩জানুয়ারি) সকাল ১১ টায়

আটঘর ইউনিয়ন পরিষদের চত্বরে ৪১০ জন শীতার্ত, অসহায় দুঃস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) প্রকৌশলী টিপু সুলতান, আটঘর ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য দেলোয়ার মোল্লা, ফারুক হোসেন, মাসুদুর রহমান রানাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

মো. শহীদুল হাসান খান সোহাগ বলেন, প্রচন্ড শীত বইছে দেশে, এই শীতের কথা চিন্তা করে যারা শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে, তাদের বাছাই করে তালিকা তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করছি। অন্যন্য বছরের তুলনায় এবারের কম্বল অনেক ভালো, মানসম্মত। আশা করি আমার ইউনিয়নের সকল শীতার্ত অসহায় মানুষ এই কম্বল পেয়ে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;