সর্বশেষ :
Home / সারাদেশ / শাসক না হয়ে সেবকের ভূমিকা পালন করবো-এমপি আখতারউজ্জামান

শাসক না হয়ে সেবকের ভূমিকা পালন করবো-এমপি আখতারউজ্জামান

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা এমপি আখতারউজ্জামান বলেছেন, শাসক না হয়ে সেবকের ভূমিকা পালন করবো। সেবক হয়ে সাধারণ জনগণের জন্য কাজ করতে চাই। নিজেকে নিয়োজিত রাখতে চাই মানুষের কল্যাণে। আমি পূর্বেও মানুষের জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।

তিনি আরোও বলেন, খুব দ্রæত শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামটি সংস্কার করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনলগ্নে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রাটি ৩ শত শয্যা বিশিষ্ট করার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। নারীরা যেন বেকার না থাকেন সেই জন্য হস্তশিল্পের প্রতি জোর দিতে হবে। ক্ষুদ্র শিল্প, কুটি শিল্প বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

এমপি আখতারউজ্জামান গণমাধ্যমকর্মীদের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য তিনি অনুরোধ করেন। তিনি বলেন, একপক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ না করে উভয়পক্ষের বক্তব্যের মাধ্যমে সংবাদ প্রকাশ করুন। আমি নিজে কোনো নেগেটিভ কাজ করি না। আমার সাথে যেইসব নেতাকর্মী রয়েছে তারা যদি কোনো নেগেটিভ কাজ করে তাদের প্রশ্রয় দিবো না।

এই সময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, কালীগঞ্জ পৌর কাউন্সিলর মো.আফসার হোসেন ও মো.বাদল হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!