নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈওে উপজেলার নিশ্চিন্ত পুর এলাকায় সোমবার(২২ জানুয়ারি) সকালে কোকোলা ফুড লিমিটেড কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে ফের ভিক্ষোভ করেছে ঐ কারখানার শ্রমিকরা ।এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বাহির থেকে কারখানায় ইট পাটকেল ছুরে কারখানায় ভাংচুর চালায় ।অপরদিকে এ ঘটনায় অত্যন্ত ১০ শ্রমিক আহত হয়েছেন ।আহতদের স্বিথানীয় ভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।

এসময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে শিল্প পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে নিতে কয়েক রাউন সাউন্ট গ্রেনেট ছুড়ে শ্রমকিদের ছত্রভঙ্গ করে দেয় ।এ ঘটনায় কারখানা ১ দিনের বন্ধ ঘোষনা করেছে কারখানা কতৃপক্ষ ।
শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো পোষাক কারখানায় বাস্তবায়িত হলেও সুতা ও ফুড প্রোডাক্ট কারখানা গুলিতে এ নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হয়নি ।এদিকে বেশ কয়েকদিন ধরেই সুতা তৈরি কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছে ।
এদিকে সোমবার সকালে সাড়ে সাতটার দিকে নিশ্চিত পুর এলাকায় কোকোলা ফুড লিমিটেড কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটকে আন্দোলন করতে থাকে ।পরে তাদেররেক সড়িয়ে নিতে কারখানার নিরাপত্তা র্কমীরা লাঠির্চাজ করেন বলে শ্রমিকরা অভিযোগ করেন ।এদিকে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানা লক্ষ করে ইট পাটকেল ছুড়ে এতে কারখানার জানালার গ্লাস ও বিল র্বোড ক্ষতিগ্রস্ত হয় ।
ঐ কারখানার শ্রমিক নাদিম হোসেন ও দেলোয়ার মিয়া সহ একাদিক শ্রমিক জানান আমরা প্রথমে বেতন বৃদ্ধির দাবিতে শান্তি র্পূন ভাবে আন্দোলন করেছি কিন্তু হটাৎ করেই কারখানা কতৃপক্ষরা আমাদের উপর লাঠির্চাজ করে ও কারখানার বিল্ডিং এর ছাদ থেকে ইট পাটকেল ছুড়ে ।এর পাল্টা জবাবে আমরাও ইটপাটকেল ছুড়েছি ।তাদের লাঠিচার্জে আমাদের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন ।সরকার ঘোষিত নতুন বেতন সব কারখানায় মেনে নিয়েছে ।তাহলে কেন আমাদের বেতন কেনো নতুন কাঠামোয় পাবোনা ।৭০০০ টাকা দিয়ে কি আমাদের সংসার চলে ।নিত্যপন্যের দিগুন দাম ,রুম ভাড়া এসব খরচ চালাতে আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে খুব সমস্যা হচ্ছে ।আমরা কোন রকম কষ্টে খেয়ে পড়ে বেঁচে আছি ।আমাদের দাবী একটাই আমাদের বেতন সরকার ঘোষিত ১২৫০০ টাকা করা হোক ।অন্যথায় এ আন্দোলন দাবী বাস্তবায়িত না হওয়া র্পযন্ত আমরা চালিয়ে যাবো ।

এ ঘটনায় কারখানার এডমিন ম্যানেজার জানান বেতন দেওয়ার পড়েও আমাদের কারখানার শ্রমিকদের সাথে কিছু বহিরাগত শ্রমিকরা মিলে ভাংচুর করেছে ।কারখানা আজকের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে ।
কালিয়াকৈর জোনের শিল্প পলিশের ওসি নিতাই চন্দ্র সরকার জানান সকালে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমকিরা আন্দোলন করে ।শ্রমিকরা কারখানা লক্ষ করে ইট পাটকেল ছুড়ে ।শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে প্রথমে তাদের বুঝিয়ে সড়িয়ে নিতে চেষ্টা করি ।কিন্ত তারা মহাসড়ক থেকে সড়তে অপারগতা জানালে কয়েক রাউন সাউন্ট গ্রেনেট ছুড়ে শ্রমকিদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে
।
projonmo21.com Popular bangla online newsportal