সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে কারখানা বহিরাগত শ্রমিকদের হামলা

কালিয়াকৈরে কারখানা বহিরাগত শ্রমিকদের হামলা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে টানা দ্বিতীয় দিনের মত চলছে সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিক আন্দোলন। আন্দোলন একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা ডেনিম এশিয়া নামের একটি কারখানা ভাংচুর করে।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার সফিপুর রতনপুর এলাকায় এ আন্দোলন ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শিল্প পুলিশের কালিয়াকৈর জোন এর ওসি নিতাই চন্দ্র সরকার জানান, যমুনা স্পিনিং ডিভিশন এবং মালেক স্পিনিং মিলে শ্রমিকরা আন্দোলনের একপর্যায়ে ডেনিম এশিয়ায় এসে ভাংচুর করেছে পরে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়ন করার দাবিতে আমরা আন্দোলন করছি।সরকার সর্বনিম্ন সাড়ে বারো হাজার টাকার বেতন নির্ধারণ করলেও মালিকপক্ষ সরকারের বেধে দেওয়া নির্দেশনা অমান্য করে আমাদের আগের বেতনই দিচ্ছে।জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সাত আট হাজার টাকা দিয়ে কোনমতে খেয়ে না খেয়ে বেঁচে রয়েছি

 

যমুনা স্পিনিং ডিভিশনের শ্রমিক আলাল সরকার জানান, ৭০০০ টাকা বেতনে সংসার চলে না। কোনমতে খেয়ে না খেয়ে বেঁচে রয়েছি মালিকপক্ষ সরকারের নির্দেশনা মানবেনা বলে জানিয়ে দিয়েছে। আন্দোলন করলে কারখানা বন্ধ রাখার হুমকি দিচ্ছে মালিকপক্ষ।

 

মালেক স্পিনিং মিলের লাইনম্যান খাদিজা আক্তার পিংকি জানান, বাজারে গেলে জিনিসপত্রের দাম শুনে মাথা ঘুরে যায়। সাত আট হাজার টাকার বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছি তাই বেতন বৃদ্ধির জন্য আন্দোলনের নেমেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!