সর্বশেষ :
Home / সারাদেশ / বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লাবু চৌধুরীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লাবু চৌধুরীর শ্রদ্ধা

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সোমবার দুপুরের দিকে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ‘৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন শাহাদাব আকবর লাবু চৌধুরী।

 

এর আগে শাহাদাব আকবর লাবু চৌধুরী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।

 

এ সময় এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খান, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, দপ্তর সম্পাদক মোস্তফা খান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম মোল্লা, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু সহ সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!