কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন গাজীপুর-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। রোববার সকালে তিনি গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলার আওয়ামীলীগ এবং দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের প্রতি গভীর

শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামান তাঁর দলীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীদের নিয়ে বনানী কবরস্থানে গিয়ে শহীদ ময়েজউদ্দিন আহমেদ ও বিলকিস ময়েজউদ্দিনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, শ্রম বিষয়ক সম্পাদক তাসলিমা রহমান লাভলী, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল গণি ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম তোরণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রিপন খান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আফসার হোসেন, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি বেনজীর আহমেদ, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো.শাহ আলম দেওয়ানসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
projonmo21.com Popular bangla online newsportal