সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক র্দূঘটনায় পথচারী নিহত,

কালিয়াকৈরে সড়ক র্দূঘটনায় পথচারী নিহত,

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কাভার্ডভ্যানের

চাপায় আবুল কালাম আজাদ(৬০) নামের পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই

পথচারী। নিহত ব্যক্তি গোবিন্দগঞ্জ থানার গাইবান্ধা জেলার দামোদরপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।এ

ঘটনায় ঘাতক কার্ভাড ভ্যানটিকে আটক করেছে পুলিশ ।

স্থানীয়রা হাইওয়ে পুলিশ সূত্র জানায় চন্দ্রা এলাকায় শনিবার দুপুরের দিকে কয়েকজন পথচারী ঢাকা-

টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকার সাভারগামী একটি কাভার্ডভ্যান(ঢাকা মেট্রা-অ

১১-২৯২১) নিয়ন্ত্রয়ন হাড়িয়ে ওই পথচারীদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলে আবুল আজাদ নিহত

হন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী। পরে স্থানীয়রা লোকজন আহত দুজনকে উদ্ধার করে

উপজেলার পৃথক দুটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে নিহতের লাশ

উদ্ধার করে। ঘাতক কার্ভাডভ্যানটিকে আটক করলেও চালক ও তার সহযোগী কৌশলে ঘটনাস্থেথলে কে দ্রুত

পালিয়ে যায় ।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,

ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে এ ঘটনায় আইনগত

ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;