সর্বশেষ :
Home / সারাদেশ / ৭৪ মেহেরপুর ১ সতন্ত্র সংসদ প্রার্থী প্রফেসর আবদুল মান্নানের নামে মামলা

৭৪ মেহেরপুর ১ সতন্ত্র সংসদ প্রার্থী প্রফেসর আবদুল মান্নানের নামে মামলা

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুরঃ

৭ জানুয়ারি সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, (আমলী) ১ম আদালতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮ এর বিধি ১১(ক), ১৮ অনুযায়ী এ মামলা দায়ের করেন। যার মামলা নং সি আর-৩৩/২৪। আদালত প্রফেসর আব্দুল মান্নানের বিরুদ্ধে সমন জারি করেছেন।

 

আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রফেসর আব্দুল মান্নানকে স্ব -শরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়। মামলার বিবরণীতে জানানো হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান নির্বাচনী প্রচারণা কালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসকে তুমি সম্বোধন করে বলেন “ডাঃ অলোক আমি প্রফেসর আব্দুল মান্নান বলছি, তুমি বাইরে থেকে এসে অনেক আরামেই আছো, অনেক টাকা পয়সা কামাই করেছো।

আমি যেমন ভালো লোক, তেমন খারাপ লোক। মন্ত্রীকে ভোট দেয়ার ব্যাপারে যদি আরেকটি কথা শুনি! আমি তোমাকে সাবধান করছি। আমি এমপি হই আর না হই তুমি সাবধান হয়ে যাও। তিনি আরো বলেন আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসক মেহেরপুর ও জেলা রিটার্নিং অফিসার মেহেরপুর-১ এর নির্বাচনীন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবিরকে লিখিতভাবে অবহিত করলে অনুসন্ধান কমিটি প্রয়োজনীয় অনুসন্ধান শেষে কমিশনের প্রতিবেদন প্রাপ্ত প্রতিবেদনের প্রেক্ষিতে কমিশন মামলা করার জন্য লিখিত নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!