সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুর১আসনে নৌকার মোজাম্মেল বিজয়ী

গাজীপুর১আসনে নৌকার মোজাম্মেল বিজয়ী

 

দেলোয়ার সিকদার।

কালিয়াকৈর,প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর১আসন থেকে আওয়ামীলীগ মনোনীত আলহাজ্ব আকম মোজাম্মেল হক বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন একলক্ষ নয় হাজার দুইশত আঠারো ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক নিয়ে রেজাউলকরিম রাসেল তিনি পেয়েছেন বিরানব্বই হাজার সাতশত অষ্টাশি ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর আকম মোজাম্মেল হক গাজীপুর১আসনের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার নির্বাচনীএলাকা ঘুরে বেড়িয়েছেন।এক সাক্ষাৎকারে তিনি বলেন,নির্বাচনকে ঘিরে উদ্বেগ উতকণ্ঠা থাকলেও দেশের মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উল্লেখ্য গাজীপুর১আসনে আকম মোজাম্মেল হক এই বার নিয়ে টানা চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!