হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারী-৩ জলঢাকা আসনের নব নির্বাচিত সংসদ সদস্য যুব লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল কে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নেমেছে তার বাসভবনে।
এদিকে রবিবার রাতেই নব নির্বাচিত সাংসদ পাভেল কে ফুলেল শুভেচছা জানান নীলফামারীর গর্ব সাংসদ আসাদুজ্জামান নুর।
সোমবার (০৮ জানুয়ারি) সকাল থেকেই পাভেলের পৌর শহরের বাসভবনে
মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সমর্থকরা আসতে শুরু করে।
সাদ্দাম হোসেন পাভেল কে এক নজর দেখতে দূর দূরান্ত থেকেও নারী-পুরুষ সহ বিভিন্ন বসয়ী মানুষ ফুলেল শুভেচ্ছা জানাতে আসে।
সকলের সাথেই হাতে হাত রেখে কুশল বিনিময় করেন সাদ্দাম হোসেন পাভেল । শুভেচ্ছা জানাতে আসা মানুষ পাভেলের হাতে তুলের তোড়া তুলে দেন, কেউ কেউ তার গলায় মালা পরিয়ে দেন। অনেকেই তার হাতে উপহার তুলে দেন।
মানুষের ভালোবাসায় সিক্ত পাভেল বলেন, জলঢাকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তারা শত বাধা উপেক্ষা করে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে। সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে জনরায় দিয়েছে। আমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন আমি পূরন করবো। জলঢাকার উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে আমর, এখন সেগুলো বাস্তবায়ন শুরু করবো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর-৩ জলঢাকা আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল ১৪ হাজার ২১৬ ভোটের ব্যবধানে সতন্ত্র প্রার্থী মিসেস মার্জিয়া সুলতানা কে হারিয়েছেন।
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল পেয়েছেন ৩৯ হাজার ৩২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের প্রার্থী মিসেস মার্জিয়া সুলতানা পেয়েছেন ২৫ হাজার ২০৫ ভোট।
এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসনের ১০৫ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৩৪১,
projonmo21.com Popular bangla online newsportal