এ বিজয় জনতার বিজয়—জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসে
জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুরঃ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অনানুষ্ঠানিকভাবে আমরা বিশাল বিজয় অর্জন করেছি। এই বিজয় জনতার বিজয়। এ বিজয় অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়। এই নির্বাচনে বিশাল জনগোষ্ঠী আমাদের প্রতি যে জনসমর্থক জানিয়েছেন তার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রজন্ম ২১ এর কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী তার প্রতিক্রিয়া আরো বলেন, আমি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, মানুষ আমার প্রতি আস্থা রেখেছেন। এর জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।
তিনি বলেন,আমি যেভাবে মানুষের সাথে সম্পৃক্ত হয়েছি, বিগত ১০ বছর আমি যে উন্নয়ন করেছি, মানুষ আমার প্রতি আস্থা রাখবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন বলেন, আমাদের নেতাকর্মী, ভক্ত সমর্থক, অনেক কাজ করেছেন। এই শীতকে উপেক্ষা করে অল্প সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছেন,তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, মানুষ যে প্রত্যাশায় আমাকে তৃতীয়বারের মতো বিজয়ী করেছেন আমি তাদের সেই প্রত্যাশা পূরণে আগামী পাঁচ বছর কাজ করব।
projonmo21.com Popular bangla online newsportal