সর্বশেষ :
Home / সারাদেশ / নির্বাচিত হলে এলাকার মানুষের সুখেদুঃখে পাশে থাকবো — ডাঃ বাদশা আলমগীর 

নির্বাচিত হলে এলাকার মানুষের সুখেদুঃখে পাশে থাকবো — ডাঃ বাদশা আলমগীর 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি

 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এই নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠে জলঢাকার নির্বাচনী প্রচারণার মাঠ।

পাড়া মহল্লা থেকে শুরু করে শহর বন্দর গুলোতেও প্রার্থী এবং ভোটার সমর্থকদের চিত্র ছিল ভিন্ন ও উৎসবমুখর পরিবেশ।

নির্বাচনী প্রচারনার শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটারদের মন জয়ে নির্বাচনী মিছিল ও সভা-সমাবেশে নানা উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে ভোট চান প্রার্থীরা। নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ বাদশা আলমগীর এর হাতঘড়ি প্রতীকের সমর্থনে প্রচারণার মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায মিলিত হন।

এ সভায় হাতঘড়ি প্রতীকের প্রার্থী ডাঃ বাদশা আলমগীর বলেন, আজ মানুষ দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন স্বার্থে হাতঘড়ি প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, নির্বাচিত হলে জলঢাকার উন্নয়নের পাশাপাশি এসব ভাগ্যহীন দারিদ্র্য

মানুষের সুখেদুঃখে পাশে থাকবো এবং তাদের খাদেম হয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। এসময় বাংলাদেশ কল্যাণ পার্টির নীলফামারী জেলা সভাপতি হাকিম এনায়েত উর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নির্বাচনের বিষয়ে ভোটার সাইফুল ও সুধীর জানায়, এলাকার উন্নয়ন স্বার্থে আমরা ভোটের মাধ্যমে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চাই।

শেষ পর্যন্ত কে পড়বেন এ আসনটিতে বিজয়ের মালা এখন সেটাই অপেক্ষার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!