সর্বশেষ :
;
Home / সারাদেশ / পূবাইলে নির্বাচনী জনসভায় নৌকায় ভোট চাইলেন অ্যাডভোকেট আজমতউল্লাহ খান

পূবাইলে নির্বাচনী জনসভায় নৌকায় ভোট চাইলেন অ্যাডভোকেট আজমতউল্লাহ খান

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
পূবাইল থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মীরের বাজার এলাকায় নির্বাচনী জনসভায় নারী-পুরুষ ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আজমতউল্লাহ খান। বুধবার দুপুরে পূবাইল থানা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান শিরিষের সভাপতিত্বে নির্বাচনী জনসভাটি গণজোয়ারে পরিণত হয়।
নির্বাচনী জনসভায় আলহাজ্ব অ্যাডভোকেট আজমতউল্লাহ খান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভোটারদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, শহীদ ময়েজউদ্দিন ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি দল ও সাধারন মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।

তাঁরই সুযোগ্য কন্যা মেহের আফরোজ চুমকির হাতে নৌকার প্রতীক তুলে দিয়েছেন আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। পূবাইল আওয়ামীলীগের ঘাঁটি। মেহের আফরোজ চুমকিকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে সম্মানিত করতে হবে। তাই ভাই-বোনদের অনুরোধ করছি নৌকা মার্কায় ভোট দিতে। ইন্নশাল্লাহ আবার দেখা হবে নৌকার বিজয়ের মিছিলে।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউল্লাহ মন্ডল, পূবাইল থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদ আল মামুন, চুমকির ছেলে মাশরুর রহমানসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;