সর্বশেষ :
Home / সারাদেশ / বিশ্বের একমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে গাজীপুরে -মুক্তিযুদ্ধ মন্ত্রী

বিশ্বের একমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে গাজীপুরে -মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর -১ আসনের নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মুন্ত্রী এ্যাড. আকম মোজাম্মেল হক এমপি
বলেছেন বিশ্বের একমাত্র ডিজিটাল ইউনির্ভাসিটি তৈরি হয়েছে কালিয়াকৈরে এছাড়াও হাইটেক
সিটি যা বাংলাদেশের সকল উপজেলায় যে সকল হাইটেক সিটি তৈরি হবে তার প্রানকেন্দ্র কালিয়াকৈর
বঙ্গবন্ধু হাইটেক সিটি ।

কালিয়াকৈর বাসীর চলাচলে স্থাপন করা হয়েছে হাইটেক সিটি রেল স্টেশন
কালিয়াকৈর থেকে ঢাকা র্পযন্ত চলাচলে আলাদা রেল লাইন তৈরি করা হচ্ছে যা প্রতিদিন সাতটি ট্রেন
চলাচল করবে ।তাছাড়া কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ইউনির্ভাসিটি হচ্ছে বিশ্বের
একমাত্র ডিজিটাল ইউনির্ভসিটি ।তিনি দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে গাজীপুর ১ আসনে
র্নিবাচনী প্রচারনায় কালিয়াকৈর বাসষ্ট্যান্ড এলাকায় বুধবার বিকালে নৌকার জনসভায় তিনি এসব
কথা বলেন ।গাজীপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলীর সভাপতিত্বে ও পৌর আ’লীগের
সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা
আ’লীগের সহ সভাপতি এ্যাড.রফিকুল ইসলাম,উপজেলা চেয়াম্যান কামাল উদ্দিন সিকদার,উপজেলা
আ’লীগের সভাপতি মুরাদ কবির,বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশিদ,পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ
হোসেন জয়,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,রফিকুল ইসলাম তুষার, প্রমুখ ।এসময় আরো
উপস্থিত ছিলেন আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতার্কমীরা ।বক্তারা এসময় আগামী ৭
জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে নৌকা বিজয়ী করতে সবার কাছে ভোট প্রার্থনা
করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!