সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বৃ‌দ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈরে বৃ‌দ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় মঙ্গলবার(২ জানুয়ারি) দুপুরে ঘরের আড়ার সাথে
গলায় গামছা পেছানো অবস্থায় হাকিম শেখ(৮৫) নামের বৃদ্ধেও ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।নিহত
ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলার মাঝদিঘা শিবপুর গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে ।সে উপজেলার
সুরিচালা এলাকার জয়নাল আবেদিনের ভাড়া বাড়িতে নিজ ছেলে রফিক মিয়ার সাথে থাকতেন ।


স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় নিহতের ছেলে ও ছেলের বউ র্দীঘদিন যাবত জয়নাল আবেদিনের বাড়িতে
ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকুরী করেন ।গত এক মাস আগে ছেলে রফিক তার পিতাকে
গ্রামের বাড়ি থেকে এখানে নিজের কাছে নিয়ে আসেন ।এদিকে বয়সের কারনে অনেক সময় হাকিম
শেখ খিছুটা মানসিক ভাবে অসুস্থ’ ছিলেন ।ঘটনার দিন সকালে নিহতের ছেলে ও তার ছেলের বউ হাকিম
শেখকে প্রতিদিনের মতো বাসায় রেখে তারা র্কমস্থ‌লে চলে যান ।এদিকে দুপুর ১ টার দিকে খাবার খেতে
র্কমস্থল থেকে বাসায় এসে দেখেন কক্ষের ভিতর থেকে দরজা আটকানো এদিকে অনেক ডাকাডাকি করে
কোন সাড়া শব্দ না পেয়ে পাশের কক্ষের টিনের ফাক দিয়ে দেখেন হাকিম শেখ গলায় গামছা পেচিয়ে
আত্নহত‌্যা করেছেন ।পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে ।মৌচাকা ফাড়িঁ পুলিশ ঘটনাস্থ‌লে গিয়ে
কক্ষের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক আসাদ জানান খবর পেয়ে ঘটনাস্থল
থেকে ঘরের দরড়া ভেঙ্গে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ।সে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে
আত্নহত‌্যা করেন ।তবে নিহতের স্বজনদেও আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা
হয়েছে ।তবে আত্নহত‌্যার কারন জানাযায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!