হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
“শিক্ষা নিয়ে গড়ব দেশ – শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় বই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়।

সোমবার সকালে পৌর এলাকার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, শিক্ষা অফিসার শরিফা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, ২০২৪ শিক্ষাবর্ষে উপজেলার ৫৫টি স্কুল ও ৩৫ টি মাদরাসায় ৪৫ হাজার শিক্ষার্থীর মাঝে ১২ দিনের মধ্য পর্যায়ক্রমে ৯ লাখ বই বিতরন করা হবে।
এদিকে উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৮২ হাজার ৫ শত শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৪৫ হাজার বই বিতরণ করা হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার ।

অপরদিকে জলঢাকা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান ।
projonmo21.com Popular bangla online newsportal