নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে মতো গাজীপুরের কালিয়াকৈরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি)সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় ফুঁলকুড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজে বই বিতরন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রডতষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ,শিক্ষার্থীরা ও অভিভাবকর বৃন্দ।

পরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাশ ও নাচ গান করেন। উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১২২টি স্কুলে এক যুগে ২৭ হাজার শিক্ষার্থী মধ্যে বই বিতরণ করা হচ্ছে ।বে সরকারি (কিন্ডারগার্ডেন)২৮৫টি স্কুলে প্রায় ৪৫হাজার বই বিতরণ করা হচ্ছে।
০১.০১.২৪
projonmo21.com Popular bangla online newsportal