সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়নীত নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকার আবারও দরকার, কারন দেশের গরীব দুঃখী মানুষের কথা একমাত্র আওয়ামীলীগ সরকারই চিন্তা করে। তাছাড়া আর কেউ চিন্তা করে না। আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার।

রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া স্কুল মাঠে আটঘর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
শাহদাব আকবর লাবু চৌধুরী আরো বলেন, নৌকা মার্কা জনগণের মার্কা, নৌকার মার্কা উন্নয়নের মার্কা। নৌকা মার্কায় ভোট দিলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। সেই সাথে দেশে শান্তি বিরাজ করে। এলাকার শান্তি জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন।
আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিল্লাল খানের সভাপতিত্বে এসময় প্রবিণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম মোল্লা, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, রামকান্তুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খাঁন রাজ, আওয়ামী লীগ নেতা হাজ্বি নুরুল ইসলাম, মো. মহিদুল মাতব্বর, আবু সালেহ মো: খোসবু, হারুন অর রশিদ, মজিবর মাতুব্বর, শাহ আলম মোল্যা, আশরাফ আলী, বকুল মাতুব্বর, আমিনুর মাতুব্বর, রনগোপাল সরকার, যুবলীগ নেতা দেবাশীষ নয়ন, ওয়াহিদুজ্জামান ওহিদ সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।
projonmo21.com Popular bangla online newsportal