সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণের আয়োজন করায় নৌকা প্রতীকের সমর্থককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন।
এসময় নৌকা প্রতীকের সমর্থক রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে সদস্য মো. মঞ্জুরুল ইসলামকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সালথা পুলিশের একটি টিম সহায়তা করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘন করে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আচরণবিধি প্রতিপালনে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal