নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ উপলক্ষে রোববার বিকেলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের আব্দুল হাকিম মঞ্চে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা জামির উদ্দিন সরকার। আলোচনা সভায় আরো

বক্তৃতা করেন, রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক রাকিব উল ইসলাম, বোর্ডমিল লাইফ কেয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, হিউম্যান একাডেমি স্কুলের প্রধান শিক্ষক রাসেল কবীর, ফুলকুঁড়ি কলেজিটে স্কুলের সহকারী শিক্ষক, সোলাইমান কবীর অপু, নাজিম উদ্দিন, সুজন সিনহা প্রমুখ। পরে স্কুলের সামষ্টিক মুল্যায়ন ও বার্ষিক পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। আগামী ১ জানুয়ারী বই উৎসবের বই বিতরণের মাধ্যমে আগামী ৩ জানুয়ারী প্রতিষ্ঠানের যথারীতি ক্লাশ চালু হবে।
projonmo21.com Popular bangla online newsportal