সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় কাচি প্রতীক প্রার্থীর সমর্থনে নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

জলঢাকায় কাচি প্রতীক প্রার্থীর সমর্থনে নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর-৩ জলঢাকা  আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল ।

ভোটের দিন ঘনিয়ে আসতেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এ প্রার্থী। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার আশা তার।

শনিবার  (৩০ ডিসেম্বর) সন্ধ্যায়  উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথ সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কাচি প্রতিকের সতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল।

এ সময় তিনি বলেন, উপজেলার  সর্বস্তরের জনগণ আগামীর পরিবর্তন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে।

অনিয়ম,দুর্নীতি,নির্যাতনের,বিরুদ্ধে উপজেলাবাসীর ক্ষোভের আত্মপ্রকাশ ঘটেছে। তাই কাঁচি প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ।

উপজেলাবাসী এই অনিয়ম দুর্নীতি ও নির্যাতন কারীদের প্রতিহত করবে ৭ তারিখ কাঁচি মার্কায় ভোট প্রদান ও বিজয়ের মাধ্যমে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, কাঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সোহরাব হেসেন তুহিন,পৌর যুবলীগ আহবায়ক নাজমুল কবির মুকুল, স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক  মশিউর রহমান বাবু,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধরন সম্পাদক  মমিনুর রহমান,পৌর যুব লীগের যুগ্ন  আহবায়ক  লাভলুর রশিদ,সহ নেতৃবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!