মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের পক্ষে শতশত লোক নিয়ে জনসভার যোগ দিয়েছেন ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ তারেক হাসান।
আর তাকে সমর্থন জানাতে একাট্টা হয়েছে ধামশ্বর ইউনিয়নের জনগন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পাবলিক উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্বাচনী মতবিনিময় সভার তিনি শতশত লোক নিয়ে সমাবেশস্থলে যোগদেন তিনি।

এসময় ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ তারেক হাসান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাইলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন। তাই আমরা তৃণমূলের জনসাধারণের সঙ্গে কথা বলে নির্বাচনে অংশ নেওয়া মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ ভাইয়ের পক্ষে মাঠে নেমেছি। তিনি আরও বলেন আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সালাউদ্দিন মাহমুদ জাহিদ আমদের প্রার্থী। ৭ই জানুয়ারি আমরা ঈগল প্রতীকে ভোট দিয়ে জাহিদ ভাইকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।
projonmo21.com Popular bangla online newsportal