সর্বশেষ :
Home / সারাদেশ / আচরণবিধি লঙ্ঘন করে মাইকিং : সালথায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড

আচরণবিধি লঙ্ঘন করে মাইকিং : সালথায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনী প্রচারণা চালনার অভিযোগে ফরিদপুর-০২ (সালথা-নগরকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জামাল হোসেন মিয়ার দুই সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সালথার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সালথা বাজার এলাকায় রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টায় নির্বাচনী প্রচারণা চালিয়ে মাইকিং করায় মো. আক্কাছ মাতুব্বর ও মো. বাদল মাতুব্বর নামের ওই দুই ব্যক্তিকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

 

সালথা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও তার সমর্থকরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!