সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় বড়দিন উদযাপন

জলঢাকায় বড়দিন উদযাপন

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

যিশু খ্রিস্টের জন্মদিন বা ‘ক্রিসমাস’ খ্রীস্টান ধর্মাম্বলীদের একটি বাৎসরিক বড় ধর্মীয় উৎসব। এই উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীর জলঢাকায় পালিত হয়েছে।

খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। বড়দিন উপলক্ষে উপজেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় গুলোকে বর্ণিলরুপে সাজানো হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পৌর শহরের চেরেঙ্গা বটতলীস্থ ‘গ্রেস এন্ড ট্রুথ চার্চ গির্জায়’ কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিনের শুভ সুচনা করা হয়।

এবং যীশু খ্রিষ্টের জীবনী নিয়ে এক আলোচনা সভা প্রেস এন্ড ট্রুথ চার্চের নির্বাহী পরিচালক পাস্টর মোশারফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর সভার প্যানেল মেয়র রঞ্জিৎ কুমার রায়, পুলিশের গোয়েন্দা শাখার এস আই আজহারুল ইসলাম, জলঢাকা থানার এ এস আই তরুন কুমার রায়, চেরেঙ্গা বটতলি গ্রেস এন্ড ট্রুথ চার্চের আব্দুল ওয়াহাব, আমরুল বাড়ি নিউ লাইফ চার্চের পাস্টর মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায়, নিউ লাইফ খ্রিস্টিয়ান ফেলোশিপ চার্চের পাস্টর নরেন ও কৈমারীর খলান ফতেপাড়ার গ্রেস এন্ড ট্রুথ চার্চের ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে যিশু খ্রিস্টের জন্য দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করেন এবং খ্রিষ্টিয় ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

এদিকে উপজেলার ৩৪টি গীর্জায় বড়দিনের উৎসব পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!