কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৫ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকির পক্ষে নৌকায় ভোট চেয়ে ভোটারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীর ছেলে মাশরুর রহমান পুত্রবধূ স্বপ্না সাথী ও বেয়াই মোহাম্মদ রশিদ মিয়া। নৌকার লিফলেট বিতরণ করে সাধারন ভোটারদের কাছে ভোট চেয়ে বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন তাঁরা।

গতকাল রোববার দুপুরে পূবাইল মীরের বাজার এলাকায় তাঁরা নারী-পুরুষ ও সাধারন ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করতে থাকেন। স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকির ছেলে মাশরুর রহমান পুত্রবধূ স্বপ্না সাথী ও বেয়াই মোহাম্মদ রশিদ মিয়া বিভিন্ন পরিবহনের চালক, হেলপার, সাধারন যাত্রীদের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

পাশাপাশি তাঁরা চায়ের দোকান, মুদির দোকান ও বিভিন্ন দোকানপাটে গিয়ে নৌকা মার্কার লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করে থাকেন।
নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকির ছেলে মাশরুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা সবাই একই পরিবারের লোক। সুখে-দুঃখে সবাইকে নিয়ে থাকতে চাই। বাংলাদেশে সুখের মার্কা নৌকা এবং উন্নয়নের মার্কা নৌকা। নৌকাকে বিজয়ী করলে আমরা সবাই সুখে ও শান্তিতে থাকবো। আমার মা আপনাদের পাশে সবসময় ছিল এবং থাকবে। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে অনুরোধ করছি।
projonmo21.com Popular bangla online newsportal