সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে গাজীপুর- ১ আসনে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে গাজীপুর- ১ আসনে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এলাকায় রবিবার সকালে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন

বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকির । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর ১- আসনের নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মতবিনিময় সভায়

উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়্যারম্যান এ্যাড. আজমত উল্লাহ খান,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ভিপি আফজাল হোসেন রিপন সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. সফিকুল ইসলাম বাবুল, গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির ,

গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক ও সাধারন সম্পাদক মাহতাব উদ্দিন, কালিয়াকৈরে প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা ও নিবার্হী সভাপতি সরকার আব্দুল আলীম, সহ সভাপতি এম তুষারী  সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!