সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে আর এফ এল শো রুমে অগ্নিকান্ড

কালিয়াকৈরে আর এফ এল শো রুমে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আর.এফ.এল এর

প্লাষ্টিক শো রুমে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।এতে ঐ শো রুমে থাকা আর এফ এল এর সব

ধরনের প্লাষ্টিক ও অন্যান্য পন্য আগুনে পুরে ছাই হয়ে যায় ।ক্ষতিগ্রস্ত শো রুম মালিকের দাবী

অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে ।

গতকাল রাত ১২ টার দিকে মৌচাক বাজারের স্থানীয় বাসিন্দা মনির হোসেনের মুনতাহা এন্টারপ্রাইজ

নামক আরএফএল শো রুমে এ ঘটনা ঘটে । স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় রাত বারোটার দিকে

হটাৎ ঐ শো রুমে আগুন দেখতে পায় স্থানীয়রা ।পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার

সার্ভিসের দুইটি ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ।তবে তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির

পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ।তবে ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত

প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিস ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান

চৌধুরী জানান রাত বারোটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুই ইউনিটে দের ঘন্টার চেষ্টায় আগুন

নিয়ন্ত্রনে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি ।তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে

ইলেকট্রিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!